কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৮, ২০২৬ | ৫:৩৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার নব নির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি রোববার সকাল মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার নব-গঠিত গভর্নিং বডির সভাপতি এবং প্রাক্তন মেধাবী শিক্ষার্থী তোফায়েল আহমেদ ভূঁইয়া।

মাদ্রাসার অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব হিসেব তাফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও গৌরব এগিয়ে নেওয়া, শিক্ষার মান উন্নয়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এবং ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোবারক হোসেন।

বিজ্ঞাপন

গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও শিক্ষানুরাগী তোফায়েল আহমেদ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা হাজীগঞ্জ উপজেলা তথা চাঁদপুর জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী ও আদর্শিক বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠানের প্রাক্তন অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন সেক্টরে তাদের আদর্শ এবং কর্মের দ্রুতি ছড়াচ্ছে। আমিও এই বিদ্যালয়ে একজন প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। আপনাদের আস্থা ও বিশ্বাস আমার উপর অর্পিত করে যে দায়িত্ব দিয়েছেন, দামি সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব।

তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসাকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। আমাদের সন্তানদের ধর্মীয়, আদর্শিক এবং পুঁথিগত শিক্ষার পাশাপাশি আধুনিক ও সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। যাতে করে তারা কর্মক্ষেত্রে এবং সমাজ বিনির্মাণে কোন দিকেই পিছিয়ে না পরে। আমি মাদ্রাসার একটি নতুন একাডেমিক ভবনের আমাদের চেষ্টা চলছে। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা থাকলে অচিরেই তা সম্ভব হবে। আমাদের নবগঠিত পরিষদ যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে এজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সভাপতির বক্তব্যে তোফায়েল আহমেদ ভূঁইয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,

গভর্নিং বডির প্রথম সভায় আরো বক্তব্য রাখবেন, বিদ্যুৎসাহী সদস্য নাজির আহমেদ কোম্পানি, অভিভাবক সদস্য মো. মিজানুর রহমান ভূঁইয়া, হাফেজ ইকবাল হাসান, মো. কামরুজ্জামান, ইলিয়াস হোসাইন (হরিপুর), পান্না আক্তার, সাধারণ শিক্ষক সদস্য মো. আ. কুদ্দুছ, মো. ফারুক হোসাইন এবং নারজিনা আক্তার নিপা।

বিজ্ঞাপন

সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী অনুভূতি ছিলেন। এর আগে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া পুরো বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২