১১ দলীয় জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৫, ২০২৬ | ৫:১৭
Link Copied Successfully!

বৈঠকে উপস্থিত না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নির্দিষ্ট আসন রেখে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে।

বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জরুরি বৈঠক বসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের নেতারা।

এদিন দুপুর ১২টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোটের বৈঠক শুরু হয়। দুপুর পৌনে ৩টার দিকে বৈঠক শেষ হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ১১ দলীয় জোটের আজকের বৈঠকে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়েছে। কোন দল কত আসনে জোট প্রার্থী হিসেবে নির্বাচন করবে, তা চূড়ান্ত হয়েছে। আজকে রাত ৮টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে।

ইসলামী আন্দোলন বৈঠকে কেন আসেনি এবং তাদের বাদ দিয়ে ১০ দলের জোট হল কি না জানতে চাইলে তিনি বলেন, ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে আমাদের আলোচনা চলমান আছে, তাদের জন্য আসন নির্দিষ্ট করে রেখেই জোটের আসন ভাগাভাগি হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগারিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের।

বিজ্ঞাপন

বৈঠক থেকে বের হয়ে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা আজকের বৈঠকে ইসলামী আন্দোলনের জন্য প্রাপ্য আসন সমঝোতার মাধ্যমে সব দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঠিক করেছি, তাদের জন্য আসন রেখেই আমরা চূড়ান্ত করেছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত