নারায়ণগঞ্জে বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৩, ২০২৬ | ৮:৫৩
Link Copied Successfully!

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জের ধরে রায়হান মিয়া (৪৫) নামে এক বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার রাত ৮টার দিকে ইসদাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া ফতুল্লার গলাচিপা এলাকার মৃত মেছের আলীর ছেলে।

নিহতের দ্বিতীয় ছেলে মোটরসাইকেল মেকানিক সাব্বির জানান, তার মা কিছুদিন আগে মারা গেছেন। এরপর থেকে ফতুল্লার তল্লা এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে তিন ভাই আর বাবা থাকেন। তার বাবা রায়হান বাবুর্চির কাজ করেন। কয়েক দিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার লোকজনের সঙ্গে তার বাবার তর্ক হয়। ওই সময় রাজ্জাকসহ তার লোকজন তার বাবাকে মারধর করে। বিষয়টি তারা তিন ভাই জানতে পেরে রাজ্জাকের কাছ থেকে তার বাবাকে দূরে থাকতে বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাতে তার বাবাকে একা পেয়ে রাজ্জাক ও তার লোকজন এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত