হাজীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ শ্যামলী পরিবহনের হেলপার শরিফ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২৬ | ১০:০৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকা থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে মামা পত্রিকার বিলিকারক মোঃ এনামুল হক মজুমদারের ভাগিনা মোঃ শরিফ হোসেন (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ শরিফ হোসেন মৃত তাজুল ইসলামের ছেলে এবং নিপা আক্তারের সন্তান। তার বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকায়, মনিনাগ মজুমদার বাড়িতে।

পারিবারিক সূত্রে জানা যায়,গত ১৮ অক্টোবর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে তিনি নিজ বাড়ি থেকে হাজীগঞ্জ বাজার হয়ে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। নিখোঁজ শরিফ হোসেন পেশায় ঢাকা টু কক্সবাজার রুটের শ্যামলী পরিবহনের একজন হেলপার ছিলেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নিখোঁজ শরিফের বোন রোজিনা আক্তার ঢাকার সূত্রাপুর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়রি (জিডি) করেছেন। যার নং ৩০,তারিখ ০১.১২.২০২৫। যদি কেউ নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৮৩১-৪৬১২১৪।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি