চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২৬ | ৭:৪৩
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় মটরসাইকেলের ধাক্কায় মুজিব মাল (৪২) নামে বাইসাকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮জানুয়ারি) দুপুর ১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুজিব মাল ইউনিয়নের সোবহানপুর গ্রামের মাল বাড়ির মুনাফ মালের ছেলে। পেশায় তিনি ক্ষুদ্র ব্যবসাী এবং

বিজ্ঞাপন

দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।

মুজিব মালের চাচাত ভাই মানিক মাল বলেন, ঘটনার সময় তিনি পারিবারিক কাজ শেষে বাগড়া বাজার থেকে সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। ওই সময় পিছন দিক থেকে আসা মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান বলেন, ওই ব্যাক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ওই ব্যাক্তির সুরতহাল তৈরী হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেয়ার কথা বলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ