নির্বাচনে কত টাকা খরচ করতে চান, জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২৬ | ৩:৫১
Link Copied Successfully!

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করলেও এর মধ্যে মাত্র এক লাখ টাকা নিজের পকেট থেকে দেবেন ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি বলেছেন, ‘স্বেচ্ছাপ্রণোদিত দান’ এবং ‘ক্রাউড ফান্ডিং’ এর মাধ্যমে পাওয়া অর্থ থেকে বাকি ২৬ লাখ টাকা আসবে বলে তিনি ধরে নিয়েছেন।

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে নির্বাচনি খরচের উৎস বলতে হয় প্রার্থীদের। ভোট শেষে কোন কোন খাতে কত খরচ হলো তা-ও জানাতে হয়।

বিজ্ঞাপন

ঢাকা-৮ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৬৮ জন। নির্বাচনি আইন অনুযায়ী, ভোটারপ্রতি ১০ টাকা হিসাবে এ আসনের একজন প্রার্থী সর্বোচ্চ ২৭ লাখ ৫৪ হাজার ৬৮০ টাকা ব্যয় করতে পারবেন।

সে অনুযায়ী নির্বাচনি ব্যয়ের পরিকল্পনায় ২৭ লাখ টাকাই সম্ভাব্য খরচ দেখিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

হালানাগদ করা আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশ) বলা রয়েছে-নিবন্ধিত দল কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান নিতে পারবে।

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী তার হলফনামায় পেশার ঘরে লিখেছেন ‘মার্কেটিং কলসালট্যান্ট’; আগে চাকরিও করতেন বলে জানিয়েছেন।

পরামর্শক হিসেবে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ২০ হাজার টাকা, আর চাকরি থেকে ২ লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা। মোট বার্ষিক আয় চার লাখ ৪৭ হাজার টাকা।

ঘোষিত হিসাব অনুযায়ী, এই এনসিপি নেতার হাতে নগদ ২৫ লাখ টাকা রয়েছে। বিভিন্ন ব্যাংকে তিনটি হিসাব রয়েছে। এর মধ্যে একটিতে ৮ হাজার ২৭৫ টাকা, আরেকটিতে ৯ হাজার ৭১২ টাকা ও অন্যটিতে কোনো অর্থ নেই।

নিজের ১০ লাখ টাকা এবং স্ত্রীর নামে ১২ লাখ টাকার স্বর্ণের গহনা ও মূল্যবান ধাতুর থাকার কথা তিনি হলফনামায় লিখেছেন। মোট সম্পদ দেখিয়েছেন ৩৬ লাখ ৫৭ হাজার টাকার।

এর বাইরে নিজের ও স্ত্রীর নামে জমি, ফ্ল্যাট, ভবন, বাণিজ্যিক জায়গার মত কোনো ধরনের স্থাবর সম্পত্তি নেই বলে তিনি তথ্য দিয়েছেন।

ঋণ না থাকা ৩০ বছরের তরুণ নাসীরুদ্দীন পাটওয়ারী এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দেওয়া আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ৩৩৩ টাকা এবং সম্পদের পরিমাণ ২৬ লাখ ৩০ হাজার টাকা। এর বিপরীতে আয়কর দিয়েছেন ৫ হাজার টাকা।

হলফনামা বলছে, পাটওয়ারীর নামে কোনো মামলা চলমান নেই। পুরোনো দুটি মামলায় খালাস পাওয়ার তথ্য তিনি লিখেছেন।

এমবিএ করা পাটওয়ারীর জন্ম ১৯৯৫ সালের ১ নভেম্বর। ঢাকা-৮ আসনে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত