চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার পেলেন শরীফুল ইসলাম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২৬ | ৯:৩৩
Link Copied Successfully!

চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মাননা, সাংবাদিকতা পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম বার্তা সম্পাদক, সময়ের আলো ও জাগো নিউজের প্রতিনিধি শরীফুল ইসলাম সাংবাদিকতা পুরস্কারে ভূষিত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাংবাদিক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশীদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ, সাহসী ও নৈতিক সাংবাদিকতাই পারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের সম্মাননা ও পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিক শরীফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক, সনদ তুলে নগদ অর্থ দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন প্রেসক্লাব সদস্য সন্তানদের কৃতি সংবর্ধনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন