
চাঁদপুরে ৩টি আসনে ১০ জনের প্রার্থীতা বাতিল


চাঁদপুরের তিনটি আসনের মধ্যেই ১০ জনের মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নীং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার ।
শনিবার সকাল থেকে মনোনয়ন ফরম যাছাই-বাছাই কার্যক্রম শুরু হয়। দুপুর পর্যন্ত ৫ টি আসনের মধ্যে তিনটি আসনে কার্যক্রম শেষ করা হয়।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৭ জন প্রার্থী। তার মধ্যে তিনজনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন


তারা হলেন, হলফনামায় স্বাক্ষর না থাকায় গণফোরামের প্রার্থী মো. আজাদ হোসেন ও জাতীয় পার্টির হাবিব খান এবং কাগজপত্র জটিলতায় গণঅধিকারের প্রার্থী এনায়েত হোসেন।
চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ নির্বাচনী এলাকায় ১২ প্রার্থীর মধ্যে ছয় জনের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। একজন প্রার্থীতা প্রত্যাহার করেন।
এই আসনে প্রার্থীতা বাতিলের তালিকায় ঋণখেলাপীর জন্য লেবার পার্টির প্রার্থী নাসিমা আক্তার, ঋণখেলাপী ও এক পারসেন জনসমর্থনে জটিলতা থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, বাংলাদেশ রিপাবলিকান পার্টির ফয়জুন নূর, হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী আন্দোলনের মানছুর আহমেদ সাকি,জামায়াতে ইসলামীর আবু নাছের মোহাম্মদ মুকবুল আহমেদ, হলফনামায় গলদ থাকায় আমার বাংলাদেশ পার্টির রাশেদা আক্তার। এছাড়া প্রত্যাহর করেন আবদুস শুক্কুর পাটোয়ারী
এদিকে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ৯ প্রার্থীর মধ্যে হলফনামায় স্বাক্ষর না করায় গণফোরামের সেলিম আকবরের মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করা হয়।
তবে সকল প্রার্থীই আপিল করার সুযোগ পাবেন বলে জানান জেলা রিটার্নী অফিসার।








