হাজীগঞ্জে রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২৫ | ১২:৩২
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা–এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন–এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত পুনর্মিলনী অনুষ্ঠান–২০২৫।

২৭ ডিসেম্বর (শনিবার) দিনব্যাপী আয়োজিত এই পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ ও অতিথিদের মিলনমেলায় সৃষ্টি হয় এক আনন্দঘন, আবেগপূর্ণ ও স্মৃতিময় পরিবেশ।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন ও আসন গ্রহণ সম্পন্ন করা হয়। এরপর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পরিচয় পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং দীর্ঘদিন পর সহপাঠী ও প্রিয় শিক্ষকদের সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বাস ও আবেগ প্রকাশ করেন। ব্যাচভিত্তিক স্মৃতিচারণ পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের ছাত্রজীবনের স্মরণীয় মুহূর্ত, আনন্দ–কষ্টের গল্প ও মাদ্রাসা জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

এ সময় শিক্ষকদের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। শিক্ষকরা তাঁদের অনুভূতি প্রকাশ করে প্রাক্তন শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দোয়া করেন।

অনুষ্ঠানে ছিল খেলাধুলার বিশেষ আয়োজন। ছেলেদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ ও হাড়িভাঙ্গা, আর মেয়েদের জন্য পিলো পাসিং খেলার আয়োজন করা হয়। এসব খেলায় অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শকরাও আনন্দে মেতে ওঠেন।

বিজ্ঞাপন

নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে আয়োজকরা জানান, এই পুনর্মিলনীর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।

পুনর্মিলনী কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন বলেন,

“রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা আমাদের স্মৃতি, আমাদের শিকড়। আজকের এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের হৃদয়ের বন্ধনকে নতুন করে জাগ্রত করেছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নিয়মিত এ ধরনের আয়োজন করা হবে এবং মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি