চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কমিটি গঠন সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ নির্বাচিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২৫ | ৩:৩০
Link Copied Successfully!

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. পূর্নাঙ্গ কার্যকরী পরিষদ নির্বাচিত ঘোষণা ও অনুমোদন করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) সাধারণ সভায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. পরিষদের নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর/বিজয় টেলিভিশন) ও সাধারণ সম্পাদক হলেন এম এ লতিফ (দৈনিক আমাদের সময়)। এ সময় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন পরিষদকে সবাই অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লবের ২০২৫ খ্রি. সভাপতি রহিম বাদশা ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ।

চাঁদপুর প্রেসক্লাবের ২০১৬ সালের কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), কাদের পলাশ (স্টার নিউজ/দৈনিক শপথ), শওকত আলী (আলোকিত বাংলাদেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই/মানবজমিন), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (যমুনা টিভি/বাংলা ট্রিবিউন), চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম (দৈনিক চাঁদপুর কণ্ঠ/দৈনিক খবর), ও তালহা জুবায়ের (এখন টিভি/দেশ রূপান্তর), কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন (দৈনিক চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম (এনটিভি/সময়ের আলো), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন (মাই টিভি/সাপ্তাহিক চাঁদপুর কাগজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক মো. সেলিম রেজা (দৈনিক চাঁদপুর কণ্ঠ) তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো. জাকির হোসেন (দৈনিক আলোকিত চাঁদপুর),কার্যনির্বাহী সদস্য জালাল চৌধুরী (জনকণ্ঠ), বি এম হান্নান (ইনকিলাব), ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিন), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ/মেঘনা বার্তা), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), রহিম বাদশা (দৈনিক চাঁদপুর প্রবাহ/বাংলা ভিশন), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (দৈনিক সংগ্রাম), আলম পলাশ (প্রথম আলো), জি এম শাহীন (এসএ টিভি), মির্জা জাকির (যুগান্তর), আল ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর/যায়াযায়দিন), মুনির চৌধুরী (দৈনিক চাঁদপুর দর্পণ/দিনকাল), রোকনুজ্জামান রোকন (দৈনিক চাঁদপুর জমিন/দৈনিক অনুপমা), ফারুক আহম্মদ (সময় টিভি/কালের কণ্ঠ), একে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ), মো. নেয়ামত হোসেন (একুশে টিভি/বাংলাদেশ প্রতিদিন), মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী (নয়া দিগন্ত)।

বিজ্ঞাপন

সভায় চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফকে ফুল দিয়ে বরণ করেন ও শুভেচ্ছা জানান বিদায়ী সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। এছাড়া সভায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. সালের উপদেষ্টা পরিষদ, সাংবাদিক কল্যাণ তহবিল উপ-কমিটি, সদস্য যাচাই-বাছাই উপ-কমিটি, অবকাঠামো উন্নয়ন উপ-কমিটি ও শৃঙ্খলা উপ-কমিটি নাম ঘোষণা করা হয় এবং অনুমোদন করা হয়।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের বিদায়ী সভাপতি রহিম বাদশা। সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। সাধারণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ।

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের উপদেষ্টা পরিষদ : আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, অধ্যাপক দেলোয়ার আহমেদ, ফনী ভূষণ চন্দ, পার্থনাথ চক্রবর্তী, মোঃ মিজানুর রহমান (এসি মিজান), আবদুস শুকুর মোস্তান, মাহবুবুর রহমান পাটওয়ারী, নিলুফা আক্তার, আবদুল্লাহ আল মামুন, শরীফ মো. আশরাফুল হক।

বিজ্ঞাপন

সাংবাদিক কল্যাণ তহবিল উপ-কমিটি: আহ্বায়ক: গিয়াসউদ্দিন মিলন, সদস্য সচিব: মাহবুবুর রহমান সুমন, সদস্য: লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সদস্য : তালহা জুবায়ের, সদস্য : মিজান লিটন, সদস্য : সভাপতি, ও সদস্য : সাধারণ সম্পাদক।

সদস্য যাচাই-বাছাই উপ-কমিটি: আহ্বায়ক: বি এম হান্নান, সদস্য সচিব: মির্জা জাকির, সদস্য: রহিম বাদশা, সদস্য: আল-ইমরান শোভন, ৫. সদস্য: ইব্রাহিম রণি, সদস্য: সভাপতি ও সদস্য : সাধারণ সম্পাদক।

অবকাঠামো উন্নয়ন উপ-কমিটি: আহ্বায়ক: মুনির চৌধুরী, সদস্য সচিব: অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন, সদস্য: চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম, সদস্য : মাজহারুল ইসলাম অনিক, সদস্য : হাসান মাহমুদ, সদস্য : সভাপতি ও সদস্য : সাধারণ সম্পাদক।

শৃঙ্খলা উপ-কমিটি: আহ্বায়ক : শাহাদাত হোসেন শান্ত , সদস্য সচিব : রিয়াদ ফেরদৌস, সদস্য : আশরাফুল আলম, সদস্য : আবদুল ওয়াদুদ বেপারী রানা, সদস্য: আনোয়ারুল হক, সদস্য : সভাপতি ও সদস্য: সাধারণ সম্পাদক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ