রোজার ঈদে ফিরবেন, মেয়েকে বলে বের হওয়া মা রাতেই ফিরলেন লাশ হয়ে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২৫ | ৮:৪২
Link Copied Successfully!

ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ভোলার লালমোহন উপজেলার তিনজনের বাড়িতে শোকের মাতম চলছে। এর মধ্যে এক মা তার মেয়েকে রোজার ঈদের আগে ফিরে আসবেন বলে বাড়ি থেকে বের হন; কিন্তু রাতেই ফিরে আসেন লাশ হয়ে।

বৃহস্পতিবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট এলাকা থেকে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ভয়াবহ সংঘর্ষে ৪ যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।

নিহতদের মধ্যে লালমোহন বদরপুর ইউনিয়নের কাজিরাবাদ গ্রামের রাজমিস্ত্রি গণি ও কৃষক সাজু এবং পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামের লাল মিয়া গাজি বাড়ির গার্মেন্টস কর্মী রিনা বেগমের বাড়িতে আহাজারি চলছে।

বিজ্ঞাপন

রিনা বেগমের স্বামী মো. হোসেন ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ৭-৮ বছর আগে নিজেদের স্বাচ্ছন্দ্য জীবনযাপনের জন্য স্বামীর সঙ্গে ঢাকায় চলে যান রিনা বেগম। তাদের একমাত্র কন্যা সাথী বাড়িতে দাদা-দাদির কাছে থাকত। স্থানীয় কচুয়াখালী মহিলা মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাথী মায়ের করুণ মৃত্যুর খবর শুনে বারবার মূর্ছা যাচ্ছে।

বৃহস্পতিবার বিকালে বাবা ও মা একসঙ্গে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে লঞ্চে উঠে কচুয়াখালী ঘাট থেকে। যাবার বেলায় বলে যান রোজার ঈদে আবার ফিরে আসবেন; কিন্তু সেই রাতেই শুনতে পান মায়ের মৃত্যুর সংবাদ। বাবাও গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে ঘোষেরহাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে ঢাকা-বরিশাল রুটের এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনসহ মোট চারজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন যাত্রী।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান।

কাজিরাবাদ গ্রামের বেপারীবাড়ির নিহত রাজমিস্ত্রি আব্দুল গণির বাড়িতে স্ত্রী লাইজু বেগম ৩টি শিশু সন্তান নিয়ে আহাজারি করছেন। সন্তানদের এখন কী হবে- কে তাদের দেখবে- এমন আহাজারিতে ভারি হয়ে উঠছে ওই এলাকার বাতাস।

জানা গেছে, ওই গ্রামের সেরাজল বেপারীর ছেলে গণি দীর্ঘদিন ঢাকাতে রাজমিস্ত্রির কাজ করতেন। ১০ দিন আগে বাড়িতে আসে। বৃহস্পতিবার বাড়ি থেকে বিদায় নিয়ে একই এলাকার ৫ জনসহ দেউলা ঘাট দিয়ে লঞ্চে উঠেন। তারা লঞ্চে একই সঙ্গে রাতে ঘুমান। দুর্ঘটনায় গণি ও সাজু নামে দুইজনের মৃত্যু হয়। এছাড়া মিলন ও শাহাদাৎ নামে তাদের সঙ্গে থাকা দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। নিহত সাজু একই এলাকার খাঁ বাড়ির কালু খাঁর ছেলে। তিনি ঢাকায় একজনের কাছ থেকে পাওনা টাকা আদায় করার জন্য যাচ্ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত