হাজীগঞ্জে হাইস’র শিক্ষার্থী সংবর্ধনা: কর্মমুখী উচ্চ শিক্ষার নতুন দ্বার উন্মোচন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৫ | ৬:১৮
Link Copied Successfully!

চাঁদপুর জেলার হাজীগঞ্জে “হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন” এর পক্ষ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চ শিক্ষার বিষয়ে দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর ২০২৫) Hajiganj Ideal College of Education (HICE) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘Meritorious Students Reception & Seminar: National & International Study Gateway (HSC Equivalent-25)’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ , বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোঃ সালাউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ও গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট প্রেজেন্টার ও ট্রেনার, মোটিভেশনাল স্পিকার, দেশবরেণ্য উপস্থাপক লায়ন এম আলমগীর।

সেমিনারে বক্তারা দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, ক্যারিয়ার পরিকল্পনা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। গেস্ট স্পিকার লায়ন এম আলমগীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সঠিক লক্ষ্য নির্ধারণ এবং সময়ের সর্বোচ্চ ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি।”

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা যেন দেশে এবং বিদেশে কর্মমুখী শিক্ষা অর্জন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সে লক্ষ্যে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন কাজ করে যাচ্ছে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাজিগঞ্জ কলেজ অব এডুকেশন, মেইন রোড, (ব্র্যাক অফিস সংলগ্ন) হাজীগঞ্জ, চাঁদপুরে এ অবস্থিত। এই প্রতিষ্ঠানে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিষয়ে অনার্স কোর্স পাঠদান করা হয়। ২০০৬ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে একমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানেই সর্বনিম্ন ও সহনীয় কোর্স ফি নিয়ে কর্মমুখী বিষয়ে অনার্স কোর্স পড়ানো হয়। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন থেকে পাস করা শতভাগ শিক্ষার্থীর ইতিমধ্যেই কর্মসংস্থান সুনিশ্চিত হয়েছে৷

ক্যারিয়ের পাশাপাশি এই সেমিনারে মানবিক গুনসম্পন্ন আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়েও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষভাগে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মকর্তাদের অংশগ্রহণে এই আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি