কুমিল্লায় এমআইএফটি’র শিক্ষার্থী সংবর্ধনা: কর্মমুখী উচ্চ শিক্ষার নতুন দ্বার উন্মোচন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৫ | ১১:২০
Link Copied Successfully!

‎কুমিল্লায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চ শিক্ষার বিষয়ে দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) MSB Institute of Fashion Design & Technology (MIFT) Cumilla-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘Meritorious Students Reception & Seminar: National & International Study Gateway (HSC Equivalent-25)’।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআইএফটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ও গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট প্রেজেন্টার ও ট্রেনার, মোটিভেশনাল স্পিকার, দেশবরেণ্য উপস্থাপক লায়ন এম আলমগীর।

‎সেমিনারে বক্তারা দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, ক্যারিয়ার পরিকল্পনা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। গেস্ট স্পিকার লায়ন এম আলমগীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সঠিক লক্ষ্য নির্ধারণ এবং সময়ের সর্বোচ্চ ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি।”

বিজ্ঞাপন

‎সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা যেন দেশে এবং বিদেশে কর্মমুখী শিক্ষা অর্জন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সে লক্ষ্যে এমআইএফটি কাজ করে যাচ্ছে।”

‎

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এমআইএফটি কুমিল্লার বিশ্বরোড-এ অবস্থিত। এই প্রতিষ্ঠানে টেক্সটাইল সাইন্স এন্ড টেকনোলজি, ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে অনার্স কোর্স পাঠদান করা হয়। ২০১২ সালে প্রতিষ্ঠিত কুমিল্লায় একমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানেই সর্বনিম্ন ও সহনীয় কোর্স ফি নিয়ে কর্মমুখী বিষয়ে অনার্স কোর্স পড়ানো হয়। এমআইএফটি থেকে পাস করা শতভাগ শিক্ষার্থীর ইতিমধ্যেই কর্মসংস্থান সুনিশ্চিত হয়েছে৷

বিজ্ঞাপন

‎ক্যারিয়ের পাশাপাশি এই সেমিনারে মানবিক গুনসম্পন্ন আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়েও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হয়।

‎অনুষ্ঠানের শেষভাগে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মকর্তাদের অংশগ্রহণে এই আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ থানা পুলিশের সফল। বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার চাঁদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ গ্রেফতার ৭৪, আটক ১৯ কিশোর মতলব উত্তরে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার মতলব দক্ষিণে আ’লীগ ও যুবলীগের ২ নেতা আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক চাঁদপুর সদর বাগাদীতে আওয়ামী লীগ নেতা আটক মতলবে ভাতীজাকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় মামলা চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ইব্রাহিমপুর ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাবো : চেয়ারম্যান পদ প্রার্থী বাদশা মিয়া চৌকিদার মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পাহাড়ি নৈসর্গিক রূপকথা : সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাথা মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার