
খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি
Link Copied Successfully!


খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির এক নেতাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান।
জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় উপকমিটির আহ্বায়ক মোতালেব শিকদার। তিনি ঠিক কোথায় গুলিবিদ্ধ হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি


সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে পথচারীরা এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি জানান, হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ড্রেসিংরুমে তার প্রাথমিক চিকিৎসা হয়। তার মাথার বাম পাশে গুলি লেগেছে।








