হাজীগঞ্জে হাদীর হত্যার প্রতিবাদে আগ্রাসন বিরোধী পদযাত্রা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২১, ২০২৫ | ২:৫২
Link Copied Successfully!

শহীদ ওসমান হাদীর হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে আগ্রাসন বিরোধী পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার দুপুরে এই পদযাত্রার নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য-সহ সমন্বয়ক মাহাবুব আলম।

পদযাত্রাটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে পূর্ব বাজার প্রদক্ষিণ করে বিশ্বরোড গিয়ে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এসময় চাঁদপুর-৫ নির্বাচনী আসনের এনসিপির মনোনীত প্রার্থী মাহবুব আলম বলেন, ওসমান হাদীর স্বপ্নের যাত্রায় আগামীর রাজনীতি হবে সততার, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত। এই সমাজে যেই ট্যাবু তৈরি করে রেখেছে, শুধু মাত্র কালো টাকা ধারীরাই রাজনীতি করবে, শুধু কালো টাকাধারীরা এমপি ইলেকশন করবে, বিভিন্ন জনপ্রতিনিধি পদে শুধু মাত্র নির্বাচন করবে- সেই টেবু ভেঙ্গে দিতেই আমি এসেছি।

তিনি বলেন, তরুণদের স্বপ্নের যাত্রাটা শুরু করে দিতে চাই। আমি যদি ১০ ভোট পাই, কিন্তু আপনাদের তরুণদের যেই স্বপ্নের যাত্রায় একদিন তরুণদের সংসদে নিয়ে যাবে।

পরে সরকারের কাছে ওসমান হাদীর খুনিদের গ্রেফতারের দাবী জানিয়ে দোয়া ও মোনাজাতে হাদীর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি