ভয় পেতে আসিনি, ভয় দেখাতে এসেছি : চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৮, ২০২৫ | ৮:৫০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

তিনি বলেন, ‘কোন ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলে সাথে সাথে গ্রেফতার করা হবে। আমি স্থানীয় ইউএনওকে এই নির্দেশ দিলাম। কারণ আমরা আগের জায়গায় ফিরে যেতে চাই না। সুষ্ঠু একটি রাজনৈতিক পরিবেশ ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে চাই সে জন্য আমরা কাজ করছি।’

বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক সভায় এক বিএনপি নেতার প্রতি দৃষ্টি রেখে বলেছেন, আমি ভয় পাবার জন্য আসিনি, ভয় দেখানোর জন্য এসেছি।’

তিনি আরও বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, কেন্দ্র দখল, ব্যালট পেপার নিয়ে কারসাজি বা ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।’

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনকালীন সময়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সুশীল সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক নেতারাও নির্বাচনে সহিংসতা ও অনিয়ম এড়াতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা কিংবা পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন,সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান,থানার অফিসান ইনচার্জ মো.আবদুল জব্বার , হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারি, সাবেক ইউপি চেয়ারম্যান মাও আবু জাফর সিদ্দিকীসহ বিভিন্নস্তরের দায়ীত্বশীরা বক্তব্য রাখেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি