
হাজীগঞ্জে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন


যথাযথ মর্যাদায় চাঁদপুরের হাজীগঞ্জে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন হয়েছে।
১৬ ডিসেম্বর সূর্যদোয়ের সাথে সাথে হাজীগঞ্জ উপজেলা পরিষদের পাশে শহীদ স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পন করে বিভিন্ন স্তরের মানুষ। প্রথামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্ব পুষ্পস্তবক অর্পণ করেন। তার পরে হাজীগঞ্জ থানা পুলিশ, হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ উপজেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন শহীদদের স্মরণ পুস্পস্তবক অর্পন করেন।
তার পরেই হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজন হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজে মাঠে বিজয় মেলা, কুচকাওয়াজ, শিশুদে শারীরিক কসরত, নৃত্য, হা ডু ডু ও প্রীতিফুটবল প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন করা হয়। এরপর মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।


হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সকাল ১০ টায় হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক নৌ কমান্ডার সৈয়দ আহম্মদ মজুমদার, কমান্ডার আনোয়ার উল্যাহ পাটোয়ারী, হাজীগঞ্জ থানার +ওসি) মুহাম্মদ আবদুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা এবিএম নয়ন, মফিজল ইসলাম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমূখ।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করা হয় । তার পরে যুদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন ও কমিশনার( ভুমি) তানজিনা জাহান। এসময় মুক্তিযুদ্ধা ও তার পরিবারের সদস্যদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা পরিষদে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এদিকে হাজীগঞ্জ উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামীর ও ইসলমী আন্দোলন বাংলাদেশেরসহ বিভিন্ন রাজনৈতিক দল র্যালী ও আলোচনা সভা করে করেছে।








