চাঁদপুর শহরে ট্রাকের ধাক্কায় পথচারী বৃদ্ধের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৫, ২০২৫ | ৯:৫০
Link Copied Successfully!

চাঁদপুর শহরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকার সরকারি খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আঃ রশিদ খলিফা (৭৫)। তিনি চাঁদপুর শহরের ট্রাকঘাট এলাকার ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন এলাকার বাসিন্দা এবং মৃত ফরিজ উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তিনি নতুন বাজারের রূপালী ব্যাংকে টাকা জমা দিতে বাসা থেকে বের হন। তার বাসা থেকে কয়েক গজ পশ্চিমে এগিয়ে সরকারি খাদ্য গুদামের সামনে পৌঁছালে হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, সরকারি খাদ্য গুদামের বিপরীত পাশে চাঁদপুর পৌরসভার একটি বড় ডাস্টবিন রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন দুপুরের পর সড়কের ওপর ময়লার ট্রাক দাঁড় করিয়ে আবর্জনা অপসারণের কাজ করেন, যা যান চলাচলে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব কারণে এলাকাটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্বজনদের দাবি, সরকারি খাদ্য গুদামের দেয়াল ঘেঁষে হাঁটার সময় আঃ রশিদ খলিফাকে ট্রাকটি ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ