আমি ঘুমাতে আসিনি, ঘুম ভাঙ্গাতে এসেছি, চাঁদপুরের জন্য কিছু করতে চাই:জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৫, ২০২৫ | ৭:৪১
Link Copied Successfully!

প্রাযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বে ‘অগ্রগতি” শ্লোগান নিয়ে, যুব অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ কর্মসূচির আওতায় যুব উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা ১৫ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় উপপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

এ সময় তিনি বলেন, আমি ঘুমাতে আসিনি, ঘুম ভাঙ্গাতে এসেছি, চাঁদপুরের জন্য কিছু করে যেতে চাই! যা চাঁদপুরে যুগের পর যুগ স্মৃতি হয়ে অন্যকে কাজের উৎসাহ যোগাবে।

তিনি আরো বলেন, তারুণ্যের উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে ঐক্যের প্রকাশ ঘটানো ও সহযোগিতার নীতি গড়ে তুলতে হবে। যুব উদ্যোক্তা কর্মী হিসেবে যাতে একজন যুবক আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে সে বিষয়ে যুবকদের এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

যুব শক্তির মাধ্যমে গ্রাম, শহরের সুবিধাপ্রাপ্ত- সুবিধাবঞ্চিত সকল শ্রেণির যুবক- যুবাদের মাঝে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত মূল্যবোধ প্রচারে এগিয়ে আসতে হবে এবং তরুণদের মধ্যে যে সুপ্ত প্রতিভা ও অজানা সম্ভাবনা আছে সে সম্পর্কে সচেতন করার মাধ্যমে বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, যুব সংগঠনের মাধ্যমে, বৃক্ষ রোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন বিষয়ক সচেতনতা ও কর্মশালা, যুব উদ্যোক্তা সমাবেশ, ফ্রি প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্প ইত্যাদি কার্যক্রম পরিচালিত করে সমাজকে এগিয়ে নিতে হবে।

তিনি আরো বলেন, আমাকে সরকার চাঁদপুরে পাঠিয়েছে কাজ করার জন্য, ঘুমানোর জন্য নয়, আমি কাজ করে চাঁদপুরকে ভালো কিছু দিয়ে যেতে চাই। সে জন্য আমি সকলের সহযোগিতা চাই।

বিজ্ঞাপন

যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুরের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ কফিল উদ্দিনসহ জেলার ৮ উপজেলার যুব কর্মকর্তা ও যুব উদ্যোক্তাগণ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ