হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে জিআর ও সাজাপ্রাপ্ত ৮ আসামি গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৫, ২০২৫ | ১:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক পৃথক অভিযানে জিআর ও সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বিষয় টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার।

চাঁদপুর জেলা পুলিশ সুপার রবিউল হোসেনের দিকনির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বারের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন হাজীগঞ্জ থানায় কর্মরত একাধিক এএসআই ও সঙ্গীয় ফোর্স।

মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে মকিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাসেল হোসেন মজুমদারকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ রয়েছে, এবং পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাকিব গাজীকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গুরুতর অপরাধ ও অন্যান্য মামলার আসামিদের মধ্যে এন্নাতলী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ ওয়াসিম মুন্সি (৩২) এবং নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি মোঃ জহির হোসেন (৪১)কে গ্রেপ্তার করেন।

এছাড়াও ধড্ডা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি মোঃ মনির হোসেন ওরফে গাঁজা মনিরকে এবং পূর্ব রাজারগাঁও এলাকায় অভিযান চালিয়ে পেনাল কোডের বিভিন্ন ধারার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি, মোঃ ছিয়াম হোসেন (১৭)ও গাজী আশিক জামান অমিত কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত সকল আসামিদের কে সোমবার (১৫ ডিসেম্বর) তারিখে যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি