চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকা বিলিকারকদের মাঝে কম্বল বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২৫ | ৮:১৫
Link Copied Successfully!

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অর্ধশতদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। শীতের প্রকোপে কষ্টে থাকা বিলিকারকদের মুখে আনন্দ ফোটাতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, যারা পত্রিকা বিলি করেন, আপনারাই আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। ভোরের প্রথম আলো ফোটার আগেই আপনারা সবার হাতে সংবাদ পৌঁছে দেন—এটাই আপনাদের নিবেদিতপ্রাণতার প্রমাণ। প্রেসক্লাবের মাধ্যমে আপনাদের জন্য কিছু করতে পারলে আমি সত্যিই আনন্দিত হবো।

প্রশাসন ও সাংবাদিকরা একসুতোর মতো যুক্ত। আমি মাঠে কাজ করি—কাদা–মাটিই আমার সঙ্গী। জনজীবন সুন্দর ও স্বচ্ছ রাখতে আমাদের একসাথে কাজ করতে হবে। সামনে আপনারা ভোটকেন্দ্রে যাবেন—একটি গণভোট, আরেকটি জনপ্রিতিনিধি ভোট আপনারা দিবেন। এখানে যেসব সমস্যা আছে, সাংবাদিকদের সাথে নিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করবো। আমার ভুল–ত্রুটি থাকলে অবশ্যই তুলে ধরবেন। সাংবাদিকরা সরকারের উন্নয়নে অপরিসীম ভূমিকা রাখে—চাঁদপুরকে এগিয়ে নিতেও আপনারা সেই কাজই করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

একটি শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক করা মানে পুরো সমাজব্যবস্থাকে সঠিক পথে আনতে সাহায্য করা। সমাজ পরিবর্তনের জন্য মাঝে মাঝে একটু নাড়া দেওয়া প্রয়োজন। আমার ভাবনাকে বাস্তবে রূপ দিতে চাই। আমি কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি; বরং কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি।

আমি সাংবাদিকদের পাশে আছি, এবং আপনাদের সঙ্গে কাজ করে চাঁদপুরকে আরও এগিয়ে নিতে চাই। প্রেস ক্লাবের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। প্রেস ক্লাবের এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। এছাড়াও প্রেস ক্লাবের সিনিয়র ও নবীন নেতৃবৃন্দ উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন। কম্বল পেয়ে উপকারভোগীরা চাঁদপুর প্রেস ক্লাবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহিন, মির্জা জাকির, আল ইমরান শোভন,বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম, আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক এম এ লতিফ, ইয়াসিন ইকরাম, একে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, প্রকাশনা ও লাইব্রেরী সম্পাদক হাসান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য ফারুক আহম্মদ ও ওয়াদুদ রানা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ