পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২৫ | ৮:৫২
Link Copied Successfully!

চাঁদপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিতে এবং যানজট কমাতে পুলিশ সুপার (এসপি) রবিউল হাসানের নির্দেশনায় ট্রাফিক বিভাগ জোরদার অভিযান পরিচালনা করছে। রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ হকার উচ্ছেদ, অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং শব্দ দূষণ প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর কুমার দাশ।

এসপি’র বিশেষ নির্দেশনায় সপ্তাহখানেক আগে দায়িত্ব নেওয়া নবাগত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর দাশ এসব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। তার তদারকিতে শহরের বিভিন্ন সড়কে প্রতিদিনই অভিযান পরিচালিত হচ্ছে। এতে পথচারী এবং স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসছে।

বিজ্ঞাপন

টিআই প্রবীর কুমার দাশ গণমাধ্যমকে জানান, এসপি মহোদয়ের কঠোর নির্দেশনায় আমরা অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করছি। পাশাপাশি রাস্তায় মোটরসাইকেলের অনাকাঙ্ক্ষিত সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছি। এসব সাউন্ড সিস্টেম পরিবেশে শব্দ দূষণের বড় কারন হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরীক্ষামূলকভাবে রোড ডিভাইডার স্থাপন করেছি। এতে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। জনগণও বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও এমন ডিভাইডার স্থাপন করা হবে।

অন্যদিকে, রাস্তায় অবৈধভাবে বসে থাকা হকারদের উচ্ছেদেও কঠোর অবস্থান নিয়েছে ট্রাফিক বিভাগ। জনগণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে চাঁদপুরে যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক বিভাগের এসব কার্যক্রম ইতোমধ্যে জনসাধারণের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ