হাজীগঞ্জে কেক কেটে চাঁদপুর টাইমসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২৫ | ৮:১৩
Link Copied Successfully!

জেলার প্রথম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ১১ বছর পেরিয়ে ১২ তম বর্ষে পদার্পণ উপলক্ষে হাজীগঞ্জে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ রিপোর্টাস ক্লাবে চাঁদপুর টাইমসের স্টাফ রিপোর্টার মো: জহিরুল ইসলাম জয় এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক এর ছেলে, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন , প্রেসক্লাবের সাবেক সভাপতি হাছান মাহমুদ, মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ ও বর্তমান সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে জাতীয় মানের অনলাইনে প্লাটফর্মে এগিয়ে যাচ্ছে চাঁদপুর টাইমস্। দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ খবরের আস্থা হিসাবে নিসন্দেহে চাঁদপুর টাইমসকে বেচে নিয়েছে। বিশেষ করে পত্রিকার খবরের শিরোনাম আলাদা মোড়কে করায় অসাধারণ ভাবে ফুটে উঠেছে। হাটি হাটি পা পা করে পত্রিকাটি এক যুগে প্রবেশ করায় আমরা সত্যি আনন্দিত। সে কারনে পত্রিকার সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল ও সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পত্রিকার চলমান কার্যক্রম এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা থাকলো।

চাঁদপুর টাইমস্ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া এবং কেক কাটা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক সুজন দাস, মেঘনা পোস্ট অনলাইনের সম্পাদক মজিবুর রহমান রনি, বিশিষ্ট সমাজসেবক আরিফ শেখ, নার্গিস ফুডের পরিচালক ফারুক হোসেন, সংবাদকর্মী জসিমউদদীন ও মোশাররফ হোসেন প্রমুখ।

হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. নাছির উদ্দিন মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় চাঁদপুর টাইমসের সফলতা কামনায় এবং বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি