হাজীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে পদ্মা বাসের চাকায় পিষ্ট নাতনি : দুই পা হারালেন নানী

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২৫ | ১১:৩১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পদ্মা বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে নাতনি মারজিয়া (৬)। নানী নাজমা বেগম হারিয়েছেন দুই পা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত পৌনে দশটায় চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজারের শেরাটন হোটেলের সামনে।

তাদের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। নিহত মারজিয়া প্রবাসী মানিকের মেয়ে। মারজিয়া তার নানা–নানীর সঙ্গে হাজীগঞ্জে বাজার করতে এসেছিল।

বিজ্ঞাপন

মারজিয়ার নানা জানান, বাজার করে তারা রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় চাঁদপুরগামী একটি বাস তাদের ওপর উঠিয়ে দেয়। তখন নানী–নাতনী হাত ধরেই রাস্তা পার হচ্ছিলেন। বাসের চাকার নিচে পড়ে দুজনেই গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে নাতনি মারা যায়।

হাসপাতাল সূত্র জানায়, শিশু মারজিয়াকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। নানীর দুই পায়ের ওপর চাকা উঠায় তিনি পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তার চিকিৎসা চলছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে। আহত নানীর চিকিৎসা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, পদ্মা বাসটি জব্দ করা হয়েছে। বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, তাকে জনতা আটক করে পুলিশের কাছে দিয়েছে।

ঘটনাস্থলে এখনো পড়ে আছে হতাহতদের জুতা ও বাজারের ব্যাগ রক্তাক্ত অবস্থায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি