প্রভাষক মেহেদী হাসানের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৫ | ৬:০০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার আইসিটির প্রভাষক মেহেদী হাসান বিদেশে থাকার সত্যতা পেয়েছেন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে তার অনুপস্থিততে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনার অপূরণীয় ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করা হয়।

রবিবার (২৩ নভেম্বর) বিভিন্ন গণমাধ্যমে ‘বিদেশ থেকেও বেতন তোলার অভিযোগ’ নিয়ে একটি প্রতিবেদন করা হয়। তার দুই দিন পরই তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির স্বাক্ষরিত একটি প্রতিবেদন মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিকীর কাছে জমা দেয় মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান আশ্রাফী।

ওই প্রতিবেদনে প্রভাষক মেহেদী হাসানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারি বিধি মোতাবেক ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রবিধান মালা ২০২৩ এর ১৩ অনুচ্ছেদ মোতাবেক পাঁচ সদস্য বিশিষ্ট আরো একটি কমিটি করা হয়।

বিজ্ঞাপন

তবে, বিদেশ থেকেও প্রভাষক মেহেদী হাসান বেতন তোলার বিষয়টি এড়িয়ে যান তদন্ত কমিটি।

জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক বলেন, বিধি মোতাবেক পাঁচ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই তাদের তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি