হাজীগঞ্জে ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রস্তুতি মহড়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৫ | ৩:৫০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া দিতে প্রস্তুতি জোরদার করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি ও তাৎক্ষণিক করণীয়’ শীর্ষক আলোচনা সভা এবং অনুসন্ধান উদ্ধার মহড়া।

কর্মসূচিতে অংশ নেন স্টেশনের কর্মকর্তা–কর্মচারী ও দুর্যোগ ব্যবস্থাপনায় কর্মরত স্বেচ্ছাসেবীরা। মহড়ায় ভূমিকম্পের সময় ব্যক্তিগত নিরাপত্তা, দ্রুত সাড়া, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, আহতদের প্রাথমিক চিকিৎসা এবং জরুরি সরঞ্জাম ব্যবহারের বাস্তব অনুশীলন করানো হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন। তিনি বলেন, “দুর্যোগের সময় আতঙ্ক নয়, প্রস্তুতি ও প্রশিক্ষণই জীবন বাঁচাতে পারে। তাই নিয়মিত এই ধরনের মহড়া অত্যন্ত জরুরি।”

মহড়ায় হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন দলনেতা মো. ইয়াসিন আরাফাত, ভারপ্রাপ্ত উপদলনেতা-২ ফাহমিদা ইমাম মিথিলা, প্রশাসন বিভাগের প্রধান আরফানূর জামান, আইসিটি বিভাগের প্রধান ইমন হাসান, ভারপ্রাপ্ত উপ–প্রধান নাঈম হাসান, তহবিল বিভাগের প্রধান রায়হানসহ অন্যান্য যুব সদস্যরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি