গর্ভের সন্তান অন্যের সন্দেহে ধানক্ষেতে ফেলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা! ঘাতক স্বামী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২৫ | ১০:০২
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচরে নিজ স্বামীর হাতে খুন হয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাঢ়ী কান্দি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধূর নাম কাকলি বেগম। এই ঘটনায় ঘাতক স্বামী জহিরুলকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাইমচরের ৪নং নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাঢ়ী কান্দিতে রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দা জহিরুল তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কাকলি বেগমকে নৃশংসভাবে হত্যা করেন।

বিজ্ঞাপন

আটকের পর এক ভিডিও সাক্ষাৎকারে ঘাতক স্বামী জহিরুল হত্যাকাণ্ডটির দায় স্বীকার করে জানান, তার ধারণা ছিল স্ত্রীর গর্ভের সাত মাসের সন্তানটি তার নয়। তিনি অভিযোগ করেন, কাকলি বেগম বিভিন্নভাবে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং পরপুরুষের সঙ্গে মেলামেশা করতেন।

জহিরুল বলেন, “আমি তার এই অনৈতিক কর্মকাণ্ডকে মেনে নিতে না পেরে তাকে ধান ক্ষেতের পাশে নিয়ে হাত-পা বেঁধে হত্যা করি।” এই অনৈতিক সম্পর্কের কারণে তিনি সাংসারিকভাবে অশান্তিতে ছিলেন বলেও দাবি করেন।

খুনের খবর পেয়ে নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান মনির শিকদার দ্রুত ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়িকে অবগত করেন। খবর পেয়ে ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়ির এসআই কবির সহ সঙ্গীয় ফোস ঘটনাস্থলে ছুটে যান।

বিজ্ঞাপন

পুলিশ দল ধান ক্ষেত থেকে নিহত কাকলি বেগমের লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই ঘাতক স্বামী জহিরুলকে আটক করে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়ে জানান, “আমি বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। তবে চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। বর্তমানে আইনানুগ ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।”

নিহত কাকলি বেগমের পরিবার ঘাতক জহিরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। এদিকে, এই নৃশংস ও চাঞ্চল্যকর ঘটনায় নীলকমল এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন