যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে চাঁদপুরের ‘মেসি খ্যাত’ সোহানের সাক্ষাৎ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২৫ | ৯:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উপজেলার ৬ বছরের বিস্ময় বালক সোহান আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অসাধারণ বল নিয়ন্ত্রণ ও খেলায় মনোযোগ দেখিয়ে দেশজুড়ে ‘মেসি খ্যাত’ হিসেবে পরিচিতি পেয়েছে এই ক্ষুদে ফুটবলার।

এবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ‘মেসি খ্যাত’ সোহান।

মঙ্গলবার বিকেলে (১৮ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার আমন্ত্রণে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন সোহান ও তার বাবা মো. সোহেল। সেখানে সোহান নিজের ফুটবলার হওয়ার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে।

বিজ্ঞাপন

সাক্ষাৎ শেষে ক্রীড়া উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেইজের এক পোস্টে লেখেন, চাঁদপুরের মতলবে বাড়ি, তবে ৫ বছরের সোহানের স্বপ্নটা চাঁদকে ছুঁয়ে দেখার মতোই। সুযোগের অপ্রতুলতা সোহানকে আটকাতে পারেনি, ৫ বছরেই ফুটবল প্রতিভা দেখিগ দৃষ্টি কেড়েছেন দেশের মানুষের, এসেছেন ক্রীড়া উপদেষ্টারও।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ-ভারত ম্যাচের আগে যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে নিজের স্বপ্নের কথা তুলে ধরে ক্ষুদে ফুটবল প্রতিভা সোহান। তার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণ ও ভবিষ্যৎ গড়ার সুযোগের ব্যবস্থা করা হয়েছে। সোহানের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে তাকে ফুটবল উপহার দেওয়া হয়।

এর আগে গত সোমবার (১০ নভেম্বর) রাত ৯টায় ক্রীড়া উপদেষ্টা তার ফেসবুকে ঘোষণা দেন, খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান। এই ঘোষণা মুহূর্তেই দেশজুড়ে আলোড়ন তোলে এবং সোহানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ আরও বাড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

মতলব উত্তরের পাঁচানী গ্রাম থেকে উঠে আসা ৬ বছরের এই ফুটবল প্রতিভা এখন বিকেএসপিতে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত।

সোহানের বাবা মো. সোহেল বলেন, আমি সোহানকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আল্লাহ যেন সেই স্বপ্ন পূরণ করেন। ক্রীড়া উপদেষ্টার সাথে আজকের সাক্ষাৎ আমাদের জন্য বড় আশীর্বাদ। বিকেএসপিতে সুযোগ পাওয়া আমাদের সন্তানের ভবিষ্যৎ বদলে দেবে।

এর আগে সোহানকে সহায়তার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উদ্যোগে সোহানের পড়াশোনা ও প্রশিক্ষণের প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হয়।

এরপর থেকে নিয়মিত স্কুলে যাওয়া, খেলাধুলায় অংশগ্রহণ ও স্বপ্নপূরণের পথে নতুন অধ্যায় শুরু হয় সোহানের জীবনে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ