বিকেএসপি স্কলারশিপ পাচ্ছে ‘মতলবের মেসি’ সোহান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১০, ২০২৫ | ১০:০৫
Link Copied Successfully!

মাত্র সাত বছর বয়সেই ফুটবলে কলাকৌশল দেখিয়ে সাড়া ফেলেছে চাঁদপুরের মতলব উত্তরের ছোট্ট ফুটবলার সোহান প্রধানিয়া। স্থানীয় মাঠে কিংবা বাবার সাইকেল মেরামতের দোকানের সামনে—যেখানেই বল পায়, সেখানেই পায়ের জাদুতে মুগ্ধ করছে সবাইকে। এবার সেই প্রতিভা পৌঁছে যাচ্ছে বিকেএসপি পর্যন্ত। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে সোহানকে দেওয়া হবে বিশেষ স্কলারশিপ—যেখানে তাকে ভবিষ্যতের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তুলতে।

এছাড়াও চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, সোহানের ফুটবল নিয়ে কলাকৌশল সোশ্যাল মিডিয়ায় দেখে আমি অভিভূত। তার প্রতিভা যাতে কোনো সীমাবদ্ধতায় থেমে না যায় সে জন্য তার ও তার পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন থাকবে। আমরা আমাদের সুযোগ অনুযায়ী তার জন্য কী করা যায় সেদিক নিয়ে কাজ করব।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও প্রতিশ্রুতি দিয়েছেন সোহানের পাশে থাকার। তিনি জানিয়েছেন, তার বয়স সাত বছরে পা দিলেই বিকেএসপিতে আনুষ্ঠানিকভাবে ভর্তি করানো হবে। “সোহানের বয়স এখনো ছোট। তবে বিকেএসপি তাকে স্কলারশিপে নেবে—এটা ভবিষ্যতের জন্য বিশাল সুযোগ। দেশের ফুটবলে লুকিয়ে থাকা প্রতিভাদের আমরা খুঁজে বের করব, সোহান সেই যাত্রার শুরু।”

বিজ্ঞাপন

চাঁদপুরের জহিরাবাদ ইউনিয়নের ছোট্ট গ্রাম সাড়ে পাঁচ আনী থেকে উঠে আসা সোহানের পরিবারও এখন আশায় বুক বাঁধছে।

চাঁদপুরের মাঠ থেকে বিকেএসপির একাডেমি—যাত্রা শুরু হলো বাংলাদেশের আরেক সম্ভাবনাময় ফুটবল প্রতিভার। এখন কেবল সময়ের অপেক্ষা, ছোট্ট সোহান একদিন হয়তো সত্যিই হয়ে উঠবে বাংলাদেশের ‘মেসি’।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ