
যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরের ৩ মাদক ব্যবসায়ী আটক


৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান অভিযানে চাঁদপুর সদর উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মুন্না পাটোয়ারী এবং রাসেল ব্যাপারী ও হাজীগঞ্জ উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার(১০ নভেম্বর) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর ও হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়।
যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার পূরাণ বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মুন্না পাটোয়ারী(৪০) এবং রাসেল ব্যাপারী(৩৬) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৬৫০০০ টাকা উদ্ধার করা হয়।


হাজীগঞ্জ উপজেলার রামগঞ্জ এলাকা থেকে মাদক ব্যবসায়ী মেহেদী হাসান(২৮) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানা পুলিশ ও হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।








