হাজীগঞ্জ বাজারে যানজটের জন্য পৌরসভার দূর্ণীতিকে দূষলেন ইজিবাইক চালক-মালিক সমিতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৫ | ৭:০৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের দুঃখ যানজটের প্রধান কারণ হিসেবে পৌর কর্তৃপক্ষের দূর্ণীতিকে দূষলেন

উপজলো ইজিবাইক চালক-মালিক সমিতির নেতৃবৃন্দ। ৯ নভেম্বর রবিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভা ভবনের প্রধান ফটকের সামনে আয়োজিত ৩ দফা দাবীতে মানববন্ধনে এই দাবি তোলেন তারা।

মানববন্ধনে ৩ দফা দাবি হলো- লাইসেন্স বিহীণ অটো গাড়ি চলবে না, বহিরাগত অটো গাড়ি চলবে না ও পশ্চিম বাজার রোড সংস্কার করতে হবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে লাইসেন্স বিহীন অটোরিকশা প্রবেশ করলে তাদের বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে।

হাজীগঞ্জ পৌর কর্তৃপক্ষের লাইসেন্স নবায়ন ও তদারকির সমালোচনা করে তারা বলেন, লাইসেন্স নেয়া ও নবায়নের সময় পৌরসভার দায়িত্বশীলরা অতিরিক্ত ফি নেয়ায় ইজিবাইক মালিকরা ক্ষতিগ্রস্ত। মাত্র ৩ হাজার টাকার লাইসেন্স অনেক সময় ৮-১০ হাজার টাকা দিয়েও পাওয়া যায় না। বিষয়টি পৌর প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন তারা। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচীরও হুঁশিয়ারী দেন মানববন্ধনে উপস্থিত ইজিবাইক চালক ও মালিকেরা।

মানববন্ধনে সভাপতির বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা চালক ও মালিক সমিতির সভাপতি মনির হোসেন। আলোচনা করেন, সাধারণ সম্পাদক আ: মান্নান, চালক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন, আক্তার হোসেন, এরশাদ হোসেন সহ শতাধিক অটোরিকশা চালক ও মালিক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর