তারুণ্য মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফিলিস্তিনে অর্থ সহায়তা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৮, ২০২৫ | ১২:১১
Link Copied Successfully!

কচুয়া উপজেলার জগৎপুর ইউনিয়নের সামাজিক সংগঠন তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফিলিস্তিনে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে চক্রা তালুকদার বাড়ি জামে মসজিদের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সদস্যরা জানান, জেলার বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করে প্রথম ধাপে ফিলিস্তিনে ৫০১ ডলার পাঠানো হয়েছে।

সংগঠনের সদস্যরা বলেন, তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে ফিলিস্তিনে অনুদান পাঠানোর জন্য জেলার বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহ করা হয়েছে। সংগঠনের সদস্যদের ব্যক্তিগত অবদান সহ মোট ৫০১ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৩ হাজার ৫০০ টাকা গাজায় পাঠানো হয়েছে। এই অর্থ দিয়ে প্রায় ১০০ জন মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

তারা আরও জানান, যখন সংগঠনের সদস্যরা অর্থ সংগ্রহ করছিলো, তখন অনেকে বলেছিলেন এই অনুদান হয়তো পৌঁছাবে না’ বা ‘সেখানে পরিস্থিতি ভালো নয়।’ তখন সংগঠনের সদস্যরা বলেছিলো অনুদান অবশ্যই যাবে আপনারা তা মিডিয়ায় পাবেন, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আজকে মিডিয়ার মাধ্যমে তা প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত চক্রা তালুকদার বাড়ি জামে মসজিদের ইমাম বলেন, এই মসজিদে আসার পর থেকেই দেখেছি তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, মানবিক সংগঠন, যা এলাকার পরিশ্রমী যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের প্রচেষ্টায় ফিলিস্তিনের গাজায় অনুদান পাঠানো হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

উল্লেখ্য, তারুণ্য মানব কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। পপুলার বিডিনিউজ- কচুয়া, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর