হাজীগঞ্জে শিক্ষা অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা কাঁদলেন শিক্ষকরা 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২, ২০২৫ | ৫:৩৭
Link Copied Successfully!

বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরির বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে শিক্ষকরা। রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: তুহিন হায়দার। সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, রাবেয়া আক্তার, মিজানুর রহমান পাটোয়ারী, ইলিয়াছ হোসেন। হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেল স্কাউটসের কমিশনার মো : মনিরুজ্জামান,

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কাজী মোতাহের হক, শিরিনা শামীম, জামাল হোসেন, আবু সাদেক, গোলাম রসুল, হাফেজ আহম্মদ কারছন, মনজিল হোসেন, রাবেয়া আক্তার, মরিয়ম নাসরিন, রোকেয়া সুলতানা, সাইদুর বাসার, তাজুল ইসলাম, সারমিন আক্তার, কহিনুর আক্তার, হাসিবুর রহমান, সাইফুল ইসলাম, মনজুর হোসেন প্রমূখ।

পরে শিক্ষকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্ব স্ব উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহার তুলে দেন শিক্ষরা।

এসময় বিদায়ের করুন সুর বেজে উঠে শিক্ষকদের বক্তব্যে।

এ বিদায় অনুষ্ঠানে শিক্ষকদের কান্নাজনিত কণ্ঠে বিদায় বাণী উচ্চারিত হয় ।

বিজ্ঞাপন

শিক্ষা অফিসার আবু সাঈদের বিদায় নিয়ে বিদায়ী স্ব রচিত কবিতা পাঠ করেন শিক্ষক মোস্তফা কামাল। এসময় শিক্ষকরা কান্নায় ভেঙ্গে পড়েন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর