গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নে বিএনপির পথ সভা, জনগনের প্রকৃত ও পরীক্ষিত বন্ধু বিএনপি: লায়ন ইঞ্জি. মমিনুল হক

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৫ | ২:৪৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জের ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডে গণংসযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ জিয়ার আদর্শ নিয়ে আগামির নতুন বাংলাদেশ পরিচালিত হবে।আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।বিএনপি জনগণের অনুভূতি নিয়ে সব সময় কাজ করে। বাংলার জনগণ আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মের ভোট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ধানের শীষকে দিবে। বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরীক্ষিত জনগণের বন্ধু। আগামি দিনে আমরা আপনাদের সাথে নিয়ে সরকার পরিচালনা করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না। আজকের এ বিশাল মিছিল চলাকালে যানবাহন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি প্রহাতে হলো তার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি।

১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বাবুলেন সঞ্চালনায় উক্ত গণংসযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি মাও. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী।

বিজ্ঞাপন

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির গণংসযোগ প্রথম পথসভা ১ নং ওয়ার্ড জয়শরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহাতাব চৌধুরী শরীফ। স্থানীয় ভাবে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ ভূঁইয়া। এছাড়াও সার্বিক সহযোগিতায় নিয়জিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা ও প্রবাসী কামাল পাঠান, সাবেক ছাত্র নেতা খাজা নাজিমুদ্দিন, ফারুক ভূঁইয়া, মামুন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই দিন ২ নং ওয়ার্ড পাচৈই গ্রামে বিএনপির সভাপতি ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য নুর মোহাম্মদ নীরু। এসময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বাহার, যুবদল নেতা শেখ ফরিদ ও সাবেক ছাত্র নেতা ওয়াসিম আকরাম শাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী অন্যান্য ওয়ার্ডে পথসভায় হাজীগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর