আগামী সরকার হবে সকল মানুষের বৈষম্যহীন সরকার: সুধী সমাবেশে ইঞ্জিঃ মমিনুল হক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৫ | ১:৫৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত ঢাকাস্থ হাজীগঞ্জের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত ও কর্মরত চিকিৎসক, সচিব, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে সুধী সমাবেশ ও ভোজসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ঝিগাতলা সীমান্ত স্কয়ার মার্কেটের ইমানুয়েল কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্ল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়া লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বক্তব্যে তিনি বলেন, দেশের স্বার্থে একটি রাজনৈতিক দলে অংশগ্রহণ করা প্রয়োজন মনে করে ১৯৭৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য যদি একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে হয় তাহলে একটি রাজনৈতিক সংগঠন ছাড়া দেশের শান্তি ও সম্প্রতি রক্ষা করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ার মুমিনুল হক বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে তিন দিন কোন সরকার ছিল না। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাহারাদার হিসেবে বাংলাদেশের সকল মানুষকে রক্ষার দায়িত্ব পালন করেছে। ওই সময় বাংলাদেশ জাতীয়তাবাদীর হাজীগঞ্জ শাখার সকল নেতাকর্মীদের নিয়ে পুলিশ এবং সিভিল পুলিশের জীবন বাঁচানোর সকল কাজে নিয়োজিত ছিলো। ছোটখাটো দুই একটি বিষয় ছাড়া ৫ই আগস্টের পর হাজীগঞ্জ-শাহরাস্তির সব মানুষ সুন্দর ভাবে বসবাস করছে। এবং প্রতিহিংসার শিকার হননি।

মমিনুল হক আরো বলেন, বিগত দিনে যারা সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন এ সমস্ত সংসদ সদস্যের রেখে যাওয়া সমাজ ব্যবস্থা এবং রাজনীতিবিদদের এই সমস্ত দুরব্যবস্থায় আগামীতে হাজীগঞ্জ শাহারাস্তিতে সমৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা হাজীগঞ্জের কৃতি সন্তানরা ভূমিকা রাখবে। আগামী সরকার হবে সকল মানুষের বৈষম্যহীন সরকার। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দায়িত্ব অর্পণ করে।

সভায় ওই সময় ঢাকাস্থ হাজীগঞ্জের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত ও কর্মরত চিকিৎসক, সচিব, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজীগঞ্জ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর