চাঁদপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫ | ৭:২৭
Link Copied Successfully!

চাঁদপুরে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “Tourism and Sustainable Transformation: টেকসই উন্নয়নে পর্যটন”।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক- মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুর একটি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। এখানে পাহাড় বা ঐতিহাসিক স্থাপনা না থাকলেও চারদিক নদী বেষ্টিত হওয়ায় পদ্মা, মেঘনা, ডাকাতিয়া ও ধনাগোদা—এই চার নদীকেন্দ্রিক বিপুল পর্যটন সম্ভাবনা লুকিয়ে আছে। এই নদীগুলোকে ঘিরে চাঁদপুরের পর্যটনকে সমৃদ্ধ করার অপার সুযোগ রয়েছে, যা আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। চাঁদপুরকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তরিত করতে বর্তমান সরকার ইতোমধ্যে নানা ধরনের উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, চাঁদপুরের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো বড়স্টেশন মোলহেড এলাকা। এখানে প্রকৃতি ও নদীর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা আসেন। যদি আমরা নদীভ্রমণের বিশেষ ব্যবস্থা এবং জেলেদের ইলিশ আহরণের মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের সামনে উপস্থাপন করতে পারি, তবে চাঁদপুর পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করবে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) মো: আনিসুর রহমান এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন। সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খাইরুল কবীর, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: ইমতিয়াজ আহম্মেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ, ইসলামী আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, এনসিপি জেলা আহ্বায়ক মাহবুব আলম, খেলাফতে মজলিস জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সময় টিভি চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ, ব্র্যাক চাঁদপুর জেলা সমন্বয়ক জিয়াউর রহমান ও সাংবাদিক সুজন পাটোয়ারী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা চাঁদপুরের পর্যটন খাতকে এগিয়ে নিতে টেকসই পরিকল্পনা, নদী ও প্রকৃতির সৌন্দর্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর