চাঁদপুরে মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ডাক্তারকে সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫ | ১১:৪৫
Link Copied Successfully!
চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ইন্টার্ন ডাক্তারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর শহরের রেডচিলি পার্টি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে শিক্ষাজীবন শেষে কর্মজীবনে পা রাখা ইন্টার্ন ডাক্তারদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার  সভাপতি ডা. মো. শহীদ উল্ল্যাহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জি এম শাহীনের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডক্টর এসোসিয়েশন অব ড্যাব চাঁদপুর জেলা শাখার আহবায়ক ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরী, সিনির মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ সালেহ আহমেদ, চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, চাঁদপুর মেডিকেল কলেজের উপধ্যক্ষ ডা. হারুনুর রশিদ, লক্ষ্মীপুর জেলার সাবেক সিভিল সার্জন ডা. এম জি ফারুক ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, চাঁদপুর জেলা বিএমএ এর সভাপতি ডা. মোহাম্মদ নুরুল হুদা, সিনিয়র চিকিৎসক ডা. এম এ গফুর, চাঁদপুর সরকারি হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. নুরে আলম মজুমদার, ড্যাব নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল।

অনুষ্ঠানে বিসিএসএ চান্স পাওয়া ডা. মুহাম্মদ তাসনিমুল হাসান ও ডা. মো. শাহরিয়ার হক মজুমদার বক্তব্য রাখেন। এছাড়া সংবর্ধিত ডাক্তাররাও তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সভায় বক্তরা বলেন, চাঁদপু মেডিকেল থেকে পাশা করা চিকিৎসকগণ মানুষ সেবায় নিজেদের অত্ম নিয়োগ করেছে৷ মানুষের চিকিৎসা সেবা সহজ হয়েছে৷ প্রথম ব্যাচে পাশ করা অধিকাংশ চিকিৎসকই চিকিৎসা সেবা দিবেন চাঁদপুরে। এতে এ জেলাট মানুষ সেবা বেশি পাবে৷

এসময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সাথে সম্মাননা ক্রেস্ট হাতে চাঁদপুরে মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩৮ জন ইন্টার্ন ডাক্তার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর