বাতিঘর মানবকল্যাণ সংস্থার কমিটি ঘোষণা

সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক হোসেন, সাংগঠনিক নিরব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৫ | ৯:১১
Link Copied Successfully!
সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার ২০২৫-২৭ অর্থ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর)  রাতে সংগঠনটির প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. জাহাঙ্গীর হোসাইনকে সভাপতি, মো. হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক ও নিরব আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদসরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. হোসাইন পাটোয়ারী, সহ-সভাপতি এস এম মিরাজ মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন বরকন্দাজ, অর্থ বিষয়ক সম্পাদক মো. রনি, তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ বেপারী, দপ্তর সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মো. মহিউদ্দিন, পাঠাগার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রিমেল, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা ইসলাম ইয়াসমিন , শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন ( নাছিমুল বারী),  সম্মানিত সদস্য রাজু মির্জা, মো. সোহরাব, মো. তারেক আজিজ ও মোহাম্মদ মোশারফ হোসেন।
সংগঠনটির সদ্য ঘোষিত সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারী বলেন, বাতিঘর মানবকল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন। সংগঠনটির সদস্যদের প্রধান কাজ গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। অতীতেও সংগঠনের সদস্যরা মানুষের কল্যাণে কাজ করেছে। এবং ভবিষ্যতেও যেনো নিঃস্বার্থে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সেজন্য সকালের সহযোগিতা কামনা করেন তারা।
উল্ল্যেখ, সংগঠনটি ২০২২ সালের ২৬ আগস্ট যাত্রা শুরু করে। এর পর থেকে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ, ঈদ উপহার বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, মেধাবী অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও বই বিতরণ সহ সামাজিক কাজে অবদান রাখছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর