অধিকাংশ অপরাধের নেপথ্যের কারণ হচ্ছে মাদক: এসপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৫ | ১০:৪৭
Link Copied Successfully!
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেছেন, অধিকাংশ অপরাধের নেপথ্যের কারণ হচ্ছে মাদক। সমাজের এই ভয়াভহ ব্যাধি থেকে উত্তোরণের উপায় হচ্ছে সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টা। পাশাপাশি সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চান্দ্রা বাজার ঈদগা ময়দানে সচেতন মহলের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আলোচনা সভায় যারা বক্তব্য দিয়ে মাদকের যে তথ্য তুলে ধরেছেন, সেসব বিষয় খুব দ্রুত সমাধান করা যাবে না। তবে পুলিশ ফাঁড়ি না করাগেলেও এখন থেকে এই ইউনিয়নে পুলিশের নিয়মিত অভিযান চলবে। গোয়েন্দা পুলিশও কাজ করবে। যারা তথ্য দিয়ে মাদকে জড়িতদের ধরিয়ে দিবেন এমন প্রথম ১০জনকে ৫ হাজার টাকা করে পুরস্কার দেয়া হবে। অবশ্যই এসব অভিযান সফল হতে হবে।

বিজ্ঞাপন

এসপি বলেন, আপনারা অনেকে বলেছেন মাদকসেবী ও বিক্রেতাদের তথ্য দিলে ব্যাক্তি নিরাপত্তা নিয়ে সমস্যা হয়। আপনাদের নিরাপত্তা আমি নিশ্চিত করবো।

সন্তানদেরকে শিশুবেলা থেকে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান এসপি। তিনি বলেন, যার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে সে অপবিত্র থাকতে পারে না। সে মসজিদে নামাজ পড়তে কিংবা মন্দিরে পুঁজা করতে গেলে অপবিত্র অবস্থায় যাবে না। যার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে সে কখনো অন্যায় ও অপরাধমূলক কাজে জড়িত হবে না। অন্যান্য শিক্ষার পাশাপাশি অব্যশই সন্তানদের ধর্মীয় শিক্ষা দিবেন।

মাদকের ভয়াভহতা তুলে ধরে এসপি বলেন, শুধুমাত্র চাঁদপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নে প্রতিমাসে গড়ে ৯০ থেকে ১০০টি মাদক মামলা হচ্ছে। আমাদের সীমাবদ্ধতার মধ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন জুলাই আন্দোলনে নিহত শহীদ তাজুল ইসলামের বাবা আনোয়ার উল্যাহ পাটোয়ারী।

আরো বক্তব্য দেন চাঁদপুর জেলা জজ আদালতের আইন কর্মকর্তা ও সমাজ সেবক অ্যাড. মো. শাহজাহান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকুর চাকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক শেখ জয়নাল আবেদীন, চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, আইনজীবী আব্দুল কাদের খান প্রমূখ।

সভা যৌথ সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শিক্ষক মোরশেদ আলম ও মোহাম্মদ সাব্বির মিয়া।

অ্যাডভোকেট মো. শাহজাহান খান বক্তব্যে বলেন, আমাদের ইউনিয়নে মাদকের সাথে জড়িত এবং অপরাধ থেকে ফিরে আসতে চান তাদের বিকল্প কর্মসংস্থান তৈরীর জন্য আমি নিজে সার্বিক সহযোগিতা করবো। আমাদের মধ্যে যারা প্রবাসে আছেন তারা ফোন করে জানিয়েছেন এই কাজে তারাও সহযোগিতা করবেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনসহ ইউনিয়নের সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে সভা পূর্বে একটি র‌্যালী বাজার এলাকা প্রদক্ষিণ করে।

সভায় একটি মাদক বিরোধী অভিযোগ বক্স রাখা হয়। সেখানে স্থানীয় লোকজন নিজ উদ্যোগে মাদকে জড়িতদের তথ্য দিয়ে তালিকা বক্সের মধ্যে রাখেন। সভাশেষে সভার উদ্যোগক্তা অ্যাডভোকেট মো. শাহজাহান খান পুলিশ সুপারের হাতে ওই বক্সটি তুলেদেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর