ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন ও অর্থ সহায়তা 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৮, ২০২৫ | ১১:৪৯
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার  ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ টি প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও পঙ্গু অসহায় রুগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানে এ গাছের চার রোপন ও বিতরন করেন। এদিন সকালে হাজেরা আলী ক্যাডেট মাদ্রাসা থেকে তারা এ কার্যক্রম শুরু করেন। পর্যায়ক্রমে পাঁচৈ হাফেজিয়া মাদ্রাসা, পাঁচৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেশগাঁও ডিগ্রি কলেজ, দেশগাঁও  হাইস্কুল, ডাটরা শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেশখাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যায় সবশেষে  দেশখাগুড়িয়া হাফেজিয়া মাদ্রাসায় ১১’শ ফলজ ও বনজ গাছের চারা রোপন ও বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রম সমাপ্ত হয়।
ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো: রেজওয়ানুল হাসান টিটুর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মুহাম্মাদ শাহ্ জালাল খানের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিরুল ইসলাম( মীর হোসেন)উপদেষ্টা মো: দেলোয়ার হোসেন, মো: শাহ আলম, সহসভাপতি দ্বীন মোহাম্মদ পাটোয়ারী ফারুক, সমাজকল্যাণ সম্পাদক মো: বেলায়েত হোসেন মুন্সি, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মো: মুরতেজা কামাল, নির্বাহী সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন ভুঁইয়া, নুর নবী, আজীবন সদস্য  মাওলানা মো: শাহ সুলতান, নির্বাহী সদস্য মুসলিম উদ্দিন জহির, আজীবন সদস্য মোজাম্মেল হোসেন, নির্বাহী সদস্য আজাদ হোসেন, আজীবন সদস্য মাসুদ হোসেন, আজীবন সদস্য মো: মিজানুর রহমান,  আজীবন সদস্য রতন চন্দ্র রায় প্রমূখ।
এ ছাড়াও বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন পাটোয়ারী, মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সি, শিক্ষক অহিদুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান ও সাগর চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানেরা  উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচীকে সহযোগীত করেন।
 একই দিন  প্যারালাইসিস একজন বাবার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা, তৃতীয় শ্রেণীর ছাত্রের ভাঙ্গা পা চিকিৎসার জন্য ২০ হাজার টাকা, একজন হার্ট অপারেশন রোগীকে ৫০ হাজার টাকা ফাউন্ডেশন থেকে প্রদান করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর