
গন্ধর্ব্যপুরে ১২টি বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী দিলেন ইউপি চেয়ারম্যান
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন করেছেন ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।
রোববার সকালে হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এসব শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
শিক্ষা সামগ্রী প্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হলো: মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়, কাঁকৈরতলা প্রাথমিক বিদ্যালয়, হরিপুর প্রাথমিক বিদ্যালয় , গন্ধর্ব্যপুর প্রাথমিক বিদ্যালয়, মালীগাঁও প্রাথমিক বিদ্যালয়, পালিশারা প্রাথমিক বিদ্যালয়, শ্বামলীগুচ্ছুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ১২টি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর পরিচালনায় শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।








