পাঁচগাঁও সপ্রাবি’র শিক্ষার্থীদের টাইফয়েড ভ্যাকসিনের নিবন্ধন করে দিলেন মিঠু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৭, ২০২৫ | ৮:০০
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৪৯ নং পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাইফয়েড ভ্যাকসিনের টিকার জন্য নিজ অর্থায়নে অনলাইন নিবন্ধন করে দিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বর্তমান এডহক কমিটির সদস্য, রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক জে.এম. মেহেদী মাসুদ মিঠু মজুমদার।

রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত থেকে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন জে.এম. মেহেদী মাসুদ মিঠু মজুমদার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়মের নেছা, সহকারী শিক্ষক কামরুন নাহার, মো. মুরাদ হোসেন পাটওয়ারী, খাইরুল ইসলাম, রাবেয়া আক্তার, মো. আবু নাঈম সাহাবুদ্দিন, মাইমুনা আক্তার সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

বিজ্ঞাপন

জে.এম. মেহেদী মাসুদ মিঠু মজুমদারের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবক ও এলাকাবাসী বলেন, ওনার এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে নেক হায়াত ও সু-স্বাস্থ্য দান করে।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলগী পোলের গোড়া স্বাধীন বাংলা বাজারের মহিম টেলিকম সেন্টারের প্রোপাইটর মহিম তালুকদার।

উল্লেখ্য, দেশের প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেবে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সীরা (১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়স পর্যন্ত) নিতে পারবেন এই টিকা। আগামী ১ সেপ্টেম্বর টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রথম ১০ দিন শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে এই টিকা দেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে, স্কুলে শিক্ষার্থীদের টিকা নিতে আগেই করতে হবে রেজিস্ট্রেশন। গত ১ আগস্ট থেকে অনলাইনে এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের এ টিকা নিতে রেজিস্ট্রেশনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে উক্ত বিদ্যালয়েও শিক্ষার্থীদের টিকার নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর