হাজীগঞ্জে আশা সিমেন্টের স্বপ্ন কারিগর কর্মশালা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৫ | ৯:৫২
Link Copied Successfully!

আবুল খায়ের গ্রুপের অন্যতম একটি পণ্য “আশা সিমেন্ট ” কতৃক কুমিল্লা রিজিওনের আওতাধীন চাঁদপুর জেলার হাজীগঞ্জের এক্সক্লুসিভ ডিলার “মজুমদার বিল্ডার্স” এর অধীনে “কনস্ট্রাকশন সাব-কন্ট্রাক্টরদের নিয়ে “আশা সিমেন্ট-স্বপ্ন কারিগর ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছ।

মঙ্গলবার (১২ই আগস্ট ২০২৫) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারে একটি চাইনিজ রেস্টুরেন্টের কমিউনিটি হলের ২য় তলায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আশা সিমেন্টের ব্র্যান্ডিং প্রচারে প্রোডাক্ট ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুল হক।

বিজ্ঞাপন

ওই সময় তিনি বলেন, নির্মাণ কাজের জন্য সেরা মানের সিমেন্ট ব্যবহার নিশ্চিত করতে হবে। আবুল খায়ের গ্রুপ সব সময় ভালো মানের পণ্য তৈরি করে আসছে। আশা সিমেন্ট গুণগতমান নিশ্চিত করে আপনাদের সকলের প্রত্যাশা পূরণ করবে।

ওই সময় হাজীগঞ্জের মজুমদার বিল্ডার্সের প্রোপাইটর এবং আশা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মোঃ হাসিবুল হাসান ডালাস বলেন, আশা সিমেন্টকে গ্রাহকদের কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করবেন। আশা সিমেন্টকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্টের কুমিল্লা বিভাগের সহকারী ব্যবস্থাপক আলী রাজা মোঃ তালহা।

বিজ্ঞাপন

ওই সময় তিনি বলেন, ২৫ বছর যাবত আবুল খায়ের গ্রুপে রয়েছি। আশা সিমেন্ট বাংলাদেশে প্রথম ট্রিপল টেস্টের সিমেন্ট যা খুবই মিহি এবং খুবই দ্রুত বন্ডিং তৈরি করে যার ক্লিনকার ৮০-৯৪%। একটি বাড়ি বানানোর জন্য অনেকের অবদান রয়েছে। তবে সাব কন্টাকটার ও রাজমিস্ত্রির অবদান সবচেয়ে বেশি। অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সাব কন্টাকটার ও রাজমিস্ত্রিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মজুমদার বিল্ডার্সের কর্মচারী কর্মকর্তা বৃন্দ, প্রোপাইটর এবং আশা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মোঃ হাসিবুল হাসান ডালাস।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মালাবিকা দেবনাথ, নজরুল ইসলাম, মোহাম্মদ আরিফ, হাজীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো: ইদ্রিস মিয়া, আশা সিমেন্টের চাঁদপুর জেলা সিনিয়র মার্কেটিং অফিসার মোহাম্মদ ইব্রাহিম, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার আবু বকর সহ অনেকেই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর