ফরিদগঞ্জে চাচার হাতে ভাতিজার মৃত্যুর ঘটনায় মামলা দায়ের, আটক ৩

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ আগস্ট ১২, ২০২৫ | ১১:১৩
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের পিতা রওশন আলী বাদী হয়ে ( নং-১৪, তাং ১২.০৮.২০২৫) হত‍্যা মামলা দায়ের করেন।
চাচাতো ভাই শাকিল(২৪)কে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। এদের মধ্যে ৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ । এ ঘটনায় ছুরিকাঘাতে মারাত্বক আহতাবস্থায় নিহতের পিতা ও মামলার বাদী রওশন আলী চাঁদপুর হাসপাতালে ও ভাই আরমান হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়ির হাসান তার ভাতিজা বাহার হোসেন বাবুকে বিদেশে পাঠান। বিদেশে পাঠানো বাবদ লেনদেন পরিশোধ হলেও সম্প্রতি বাবু বিদেশ থেকে দেশে ফিরে আসলে হাসানের পরিবারের লোকজন বাবুর কাছে আরো ৫০ হাজার টাকা দাবী করে। এ নিয়ে ঘটনার আগের স্থানীয় সাহার বাজারে একটি সালিশ বৈঠক হয়। তবে মীমাংসা না হওয়ায় ঘটনার দিন বিকালে পুনরায় সালিশ হওয়ার কথা ছিলো। কিন্তু তার পুর্বেই হাসান ও বাবুর পরিবারের লোকজন কথা কাটাকাটি ও ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে হাসান ও তার পরিবারের লোকজন বাবু তার পিতা রওশন আলী ও ভাই আরমানকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই বাহার হোসেন বাবু নিহত হয়। মুহুর্তেই এই সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করে। তারা ঘাতক হাসান(৪০)কে আটক করে গনধোলাই দেয়। সে সময় পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে হাজির হলে প্রাণে রক্ষা পায় হাসান। পরে পুলিশ স্থাণীয়দের সহযোগিতায় হাসানের ছেলে শাকিল(২৪) ও তার স্ত্রী সুমাইয়া(২০) কে আটক করে। স্থানীয় লোকজন দ্রুত বাবুর পিতা রওশন আলী ও ভাই আরমানকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আরমানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনার পরদিন মঙ্গলবার নিহতের পিতা রওশন আলী বাদী হয়ে শাকিল(২৪)কে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা (নং-১৪, তাং ১২.০৮.২৫) মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, নিহতের পিতা রওশন আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত