সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচারের দাবীতে চাঁদপুরে মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৯, ২০২৫ | ৯:৩৯
Link Copied Successfully!

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভেতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দ্রুত বিচারের দাবীতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক বিএম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, আল-ইমরান শোভন, আবদুল আউয়াল রুবেল, মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম রোকন, তালহা জুবায়ের ও আলআমিন ভুঁইয়া।

বিজ্ঞাপন

মানববন্ধনে প্রেসক্লাব ছাড়া মানববন্ধনে অংশগ্রহণ করে টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড।

আরো বক্তব্য দেন টেলিভিশন সংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট এসোসিয়েশেনর ভারপ্রাপ্ত সভাপতি এসএম সোহেল, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম ও কোষাধ্যক্ষ সালাহউদ্দিন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। আমরা এই হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবী করছি। সম্প্রতি সময়ে মব সৃষ্টি করে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আরো তৎপর হওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

তারা আরো বলেন, সাংবাদিকরা সব সময় অন্যায়, অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে লিখতে ও বলতে গিয়ে হত্যার এবং নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত একটি হত্যার বিচার দৃশ্যমান হয়নি। ইতোমধ্যে আলোচিত সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ অন্যান্য হত্যার বিচার না করায় সন্ত্রাসীরা এই ধরণের অপরাধ ঘটানোর সাহস দেখাচ্ছে।

দ্রুত বিচার ট্রাইবুন্যালে তুহিন হত্যার বিচার করে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করা হউক। যাতে করে অপরাধীরা এই ধরণের ঘটনায় জড়িত হওয়ার সাহস না দেখাতে পারে। অন্যথায় সাংবাদিক আরো কঠোর কমূর্সচির হুশিয়ারি দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর