গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহরাস্তিতে বিএনপির বিজয় র‍্যালী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৯, ২০২৫ | ৯:২৫
Link Copied Successfully!
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের শাহরাস্তি উপজেলা ও পৌর শাখা  আয়োজিত বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগষ্ট ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠ থেকে বিজয় র‍্যালীটি শুরু হয়।
বর্নিল সাজে সজ্জিত নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা, চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ছবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ধারণ করেন। র‍্যালীতে সবার দৃষ্টি কাড়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত এক শিশুর অবয়ব। আবহমান গ্রাম বাংলার চিরায়ত ধানের খেত, কৃষকের পরিচর্যা, ধান কাটা, মাড়াই, বাছাই ও গ্রামীণ পরিবারের বিভিন্ন দৃশ্য আশপাশের মানুষের মন কাড়ে। প্রায় ২শ ফুট দৈর্ঘ্য জাতীয় পতাকার দৃশ্যে গোটা র‍্যালী পরিনত হয় একটুকরো বাংলাদেশে। দলীয় প্রতিক ও কর্মসূচির নান্দনিক এ পরিবেশনা বাংলাদেশী জাতীয়তাবাদের এক আবহ ফুটিয়ে তোলে এলাকাজুড়ে। র‍্যালীটি শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাংগা এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।
প্রধান বক্তার বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সাবেক পৌর মেয়র উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো.মোস্তফা কামাল বলেন , শাহরাস্তি হাজীগঞ্জে আনোয়ার হোসেন খোকনের পক্ষে গন জায়ার সৃষ্টি হয়েছে। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি হিসেবে আনোয়ার হোসেন খোকন ভাই আসছে এই বার্তা আজ আপনাদের দিয়ে দিয়েছি।  আমি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের অবস্থান পরিবর্তন করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মনির হোসেন মিন্টু মিয়াজী, মোশাররফ হোসেন টুটুল, বিল্লাল হোসেন খোকন, শামছুল আলম, এহতেশামুল হক সজীব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার,পৌর যুবদলের আহবায়ক তাজুল ইসলাম সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি , ফখরুল ইসলাম, ছাত্রনেতা শাহজাহান সম্রাট, মোবারক হোসেন সোহেল প্রমুখ।
দুপুর ২ টার পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে স্থানীয় নেতাকর্মরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকে । বিকাল সাড়ে ৫ টায় বিজয় র‍্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ যাবতকালের সর্ববৃহৎ র‍্যালীতে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটেছে বলে নেতাকর্মীরা দাবি করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন