ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো ভিসি ড. মুহাম্মদ মাসুম ইকবাল

আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ আগস্ট ১, ২০২৫ | ১২:৩৪
Link Copied Successfully!

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর(প্রো ভিসি) পদে ড. মুহাম্মদ মাসুম ইকবালকে নিয়োগ দিয়েছেন ।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) রাষ্ট্রপতির আদেশ ক্রমে সহকারী সচিব মোঃ শাহ্ আলম সিরাজের স্বাক্ষিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩২(১) অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞাপন

তিন শর্তের মধ্যে রয়েছে, ১. প্রো-ভাইস চ্যান্সেলরপদে অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালের নিয়োগের মেয়াদ হবে ০৪ (চার) বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যে কোন সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

২. তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য ভাতাদি ভোগ করবেন।

৩. ড. মাসুম ইকবাল বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

বিজ্ঞাপন

ড. মাসুম ইকবাল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের মোঃ ইদ্রিছ মিয়া (সওদাগর) ও মাজেদা বেগমের জ্যেষ্ঠ পুত্র এবং গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয় ও গাজীপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মুসলিম সওদাগরের জ্যেষ্ঠ পৌত্র।

তিনি একাডেমিক ও গবেষণা কর্মকাণ্ডে সক্রিয় ড. মাসুম ইকবাল আয়ারল্যান্ড, তুরস্ক, জাপান, চীন, কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব ও ভারতসহ বিভিন্ন দেশে শিক্ষাবিষয়ক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত