হাজীগঞ্জে প্রতারণায় ৫ মামলায় সাজাপ্রাপ্ত আসামি শাহ আলম গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২২, ২০২৫ | ৯:০৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে দীর্ঘদিন পলাতক থাকা ৮২ লক্ষ টাকার প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুকিমাবাদ এলাকার বাসিন্দা এবং মৃত মুনসুর আহমদের ছেলে।

গত ২০ জুলাই রাতের দিকে হাজীগঞ্জ থানার এএসআই (নিঃ) মোঃ মোস্তফা মাজেদ বিন রশিদ সঙ্গীয় ফোর্সসহ মুকিমাবাদে অবস্থিত নিজ বাসা থেকে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

শাহ আলমের বিরুদ্ধে চেক ডিজঅনার আইনের (N.I. Act 138) আওতায় মোট ৫টি মামলা রয়েছে। আদালত প্রতিটি মামলায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭২ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

বিজ্ঞাপন

মামলার বিবরনে জানা যায়, সিআর নং-৫৪৮/২৩ (হাজীঃ), এসসি নং-৯৮২/২৩, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ১১,০০,০০০/- (এগারো লক্ষ) টাকা অর্থ দন্ড এবং ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড,সিআর নং-৫৪৫/২৩ (হাজীঃ), এসসি নং-৯৪৮/২৩, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা অর্থ দন্ড এবং ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড। সিআর নং-৫৪৭/২৩ (হাজীঃ), এসসি নং-৯৪৭/২৩, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা অর্থ দন্ড এবং ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড। সিআর নং-৫৪৯/২৩ (হাজীঃ), এসসি নং-৯৮০/২৩, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ১১,০০,০০০/- (এগারো লক্ষ) টাকা অর্থ দন্ড এবং ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড। সিআর নং-৫৪৬/২৩ (হাজীঃ), এসসি নং-৯৮৩/২৩, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা ও নগদ ১০,০০,০০০ টাকা অর্থ দন্ড এবং ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়িক লেনদেনের আড়ালে বহু ব্যক্তির সঙ্গে প্রতারণা করতেন। অনেকেই তার কাছ থেকে বড় অঙ্কের টাকা পেয়েও পরবর্তীতে চেক ফেরত পাওয়ার মাধ্যমে প্রতারিত হন।

একাধিক ভুক্তভোগীর অভিযোগ করেন, “শাহ আলম খুব বিশ্বাসযোগ্য ভান করে আমাদের সঙ্গে বড় বড় আর্থিক চুক্তিতে যায়। কিন্তু সময়মতো টাকা ফেরত না দিয়ে আমাদের নামে চেক ইস্যু করে, যেগুলো ব্যাংকে ডিজঅনার হয়।”

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এর আগেও মৌখিক ও লিখিতভাবে একাধিক অভিযোগ থানায় জমা পড়ে, তবে আদালতের পর্যায়ে এসে বিষয়গুলো স্পষ্ট হয়।

শাহ আলমের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন প্রতারণার শিকার ভুক্তভোগীরা। এক ব্যবসায়ী বলেন, “আমরা অনেক দিন ধরে আইনি লড়াই করছি। আজ পুলিশের এমন পদক্ষেপে আমরা সাহস পাচ্ছি যে, আইনের ওপর এখনও ভরসা রাখা যায়।”

 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। জনগণের আইনগত অধিকার নিশ্চিত করা এবং আদালতের আদেশ বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার।” “যারা প্রতারণা করে সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বিপন্ন করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর