
হাজীগঞ্জে দুই শিয়ালের কামড়ে ছয় গ্রামে আহত ১৫


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দুই শিয়ালের কামড়ে ছয় গ্রামের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আহরা হলো জাহিদ (১৪), মুক্তার হোসেন (৪৫), বারেক (৭৫), রবিউল (১১), পারভীন (৪০), আবদুর রহিম (২০), আবু তাহের ৭০), বিল্লাল (২১), রনি (২০), জসিম বেপারী (৩০), রেহান(২০), হাছান বেপারী (১৫), রুবেল (৪০), আবু তাহের (৪০) ও লতিফ।
আহতরা সবাই হাজীগঞ্জ উপজেলার বাকিলা, বেতিয়াপাড়া, বলাখাল, ফুলছোঁয়া, কৈয়ারপুল ও সদর উপজেলার ছোট সুন্দর গ্রামের বাসিন্দা।


চিকিৎসা নিতে আসা আহতরা বলেন, রাতে ফুলছোঁয়া গ্রাম থেকে বাড়ী বাড়ী ঢুকে দুপুর পর্যন্ত দুটো শিয়াল যাদেরকে সামনে পাচ্ছে খামছি ও কামড় দিয়ে দৌড়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য কালাম বেপারী ও কবির হোসেন মোল্লা জানান, ভোরে লোকজন ঘুম থেকে উঠে রাস্তাতে আসলেই রাস্তাতে থাকা দুটি শিয়াল একত্রিত হয় যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। এর মধ্যে অনেকে আবার হাতের সামনে লাঠিসোটা যা পেয়েছে তা দিয়ে প্রতিহত করে রক্ষা পেয়েছে।
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. আসিবুল হাসান ও ডা. আনিছুর রহমান বলেন, রাত থেকেই পালাক্রমে শিয়ালের কামড়ে আহতরা হাসপাতালে ছুটে আসে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন দেয়া হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, শিয়াল ধরে বনে ছেড়ে দেয়া আমাদের কাজ। কিন্তু আমাদের কোন জনবল না থাকাতে তা সম্ভব হচ্ছে তবে স্থানীয়রা শিয়াল ধরে দিলে আমরা বনে অবমুক্ত করে দেবো।








