
কাঁকৈরতলা জনতা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জের কাঁকৈরতলা জনতা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে শিক্ষক কাজী নজরুল ইসলাম ও মোজাম্মেল হক কাজলের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবর্ণিং বডির সাবেক সভাপতি ব্যাংকার মোশাররফ হোসেন মিয়াজী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার, কলেজে গবনিংবডির বিদ্যুৎসাহী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ, বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুর্তেজা কামাল, মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সোহেল আহম্মদ চৌধুরি, দাতা সদস্য মোস্তাফিজুর রহমান, দেশগাঁও কলেজের সহকারী অধ্যাপক আবু ইউছুপ, কাঁকৈরতলা জনতা কলেজের সহকারি অধ্যাপক মো: কবির হোসেন। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন আখি আলমগীর, মারজাহান আক্তার, নুশরাত জাহান, আমেনা আক্তার, মারিয়া আক্তার ও আয়শা ছিদ্দিকা প্রমূখ। শ্রাদ্ধাঞ্জলীরপাঠ করেন সুমাইয়া আক্তার ও বিদায় বানী পাঠ করেন নুশরাত জাহান ইভা।
পরে মেধা যাচাইয়ের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরন করা হয়। শুরুতে কোরআন তেলায়াত করেন শিক্ষার্থী ওমর ফারুক ও গীতা পাঠ করেন নন্দীতা আশ্চার্য্য। সবশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন হাফেজ নাহিদ হক্কানি ও মুনাজাত করেন মাও. মহিউদ্দিন হাবিবী।
এসময় উপাধ্যক্ষ আবুল কালাম, সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, অভিভাবক সদস্য মিজানুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক নুরুল আলম ভুইয়া, গাজী মনির হোসেন, ও জসিম উদ্দিন।








